...|...|...

বিশ্ব

যেকোনো দিক থেকে হামলা হলে জবাব দিতে পুরোপুরি প্রস্তুত ইরান

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, রাত ৮:০৪
Shares
যেকোনো দিক থেকে হামলা হলে জবাব দিতে পুরোপুরি প্রস্তুত ইরান

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমার হুঁশিয়ারি আমলে নেয় না তেহরান। যেকোনো হামলার জবাব দিতে ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হায়দারি।

সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, চলমান আলোচনা ব্যর্থ হলে নতুন বছরের পর ইরানে আবারও বড় ধরনের সামরিক হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা।

কিয়োমার্স হায়দারি বলেন, ‘যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল আবারও ভুল করলে শত্রুপক্ষের কর্মকাণ্ডের জবাব দেওয়ার ক্ষেত্রে আমাদের আর কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না। আমাদের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও এ কথা জানিয়েছেন।’

তিনি আরও বলেন, বিশ্বের যেকোনো দেশে ইরানের বিরুদ্ধে হুমকি তৈরি হলে সেটিকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে এবং সেখানে হামলা চালানো হবে।

চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেই ট্রাম্পের সামরিক হামলার হুঁশিয়ারি ও ইরানের পাল্টা সতর্কবার্তায় দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও বেড়েছে।