...|...|...

বিশ্ব

চোরাচালান ঠেকাতে দুই ডিভিশন সেনা মোতায়েন করছে ইরাক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, রাত ৮:১৭
Shares
চোরাচালান ঠেকাতে দুই ডিভিশন সেনা মোতায়েন করছে ইরাক

ছবি: সংগৃহীত

অবৈধ পথে চোরাচালান বন্ধে ইরাকের কিরকুক প্রদেশের বিস্তীর্ণ এলাকায় সেনা মোতায়েন বাড়াচ্ছে দেশটির সরকার। এ লক্ষ্যে ইরাকি সেনাবাহিনীর অষ্টম ও একাদশ ডিভিশনের মোতায়েন কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।

ইরাকের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

ওই কর্মকর্তা জানান, সুলাইমানিয়া, নিনেভা ও সালাহউদ্দিন প্রদেশসংলগ্ন কিরকুকের সীমান্তবর্তী এলাকাগুলোতে সামরিক উপস্থিতি জোরদার করা হবে। এই অভিযানের মূল লক্ষ্য অননুমোদিত পথে চোরাচালান বন্ধ করা।

এমন সময়ে এই সেনা মোতায়েনের উদ্যোগ নেওয়া হলো, যখন ইরানের সাথে অননুমোদিত সীমান্ত পারাপার বন্ধের বিষয়ে আলোচনা করতে তেহরানে অবস্থান করছেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

এর আগে সীমান্তসংক্রান্ত বিষয়ে ইরাককে সতর্ক থাকার আহ্বান জানান ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবের। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বাস্তবায়নের হাতিয়ারে পরিণত না হতে বাগদাদকে সতর্ক করেন তিনি।