...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপে ইরাক ও ওমানে ফ্লাইট বাতিল করল ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:২৭
Shares
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপে ইরাক ও ওমানে ফ্লাইট বাতিল করল ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার চাপের মুখে ইরান ইরাক ও ওমানগামী আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে।

ইরানি গণমাধ্যম বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন অথরিটি) বরাতে আল-জাজিরা জানিয়েছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে ইরান থেকে ইরাক ও ওমানে আর কোনো ফ্লাইট পরিচালিত হবে না।

এর আগে সোমবার এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইরানের বিমান চলাচল খাতের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন।

তিনি বিভিন্ন দেশকে সতর্ক করে বলেন, ইরানি এয়ারলাইনসকে জ্বালানি সরবরাহ, অবতরণের সুযোগ দেওয়া কিংবা তাদের হয়ে টিকিট বিক্রির মতো কার্যক্রমে সহযোগিতা করলে সংশ্লিষ্ট দেশগুলোকে মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করা হতে পারে।

ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ’র  প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র মজিদ আখাওয়ান জানিয়েছেন, ইরাকগামী ফ্লাইটগুলো বিকল্প একটি বিমানবন্দরের মাধ্যমে পরিচালনার বিষয়ে কাজ করছে কর্তৃপক্ষ।

এদিকে শারঘ পত্রিকার প্রতিবেদনে আজারবাইজান এয়ারলাইনসের তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, প্রতিবেশী দেশ আজারবাইজানেও ইরানি এয়ারলাইনসের ফ্লাইট চলাচল তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে।