...|...|...

রাজধানী

মিরপুরে হোপ মার্কেটে আগুন

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:১৩ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:২৬
Shares
মিরপুরে হোপ মার্কেটে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় উচ্ছেদ অভিযান চলাকালে হোপ মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আগুন লাগার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।

এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মিরপুর-১০ থেকে ১৪ নম্বরের দিকে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। এ সময় হকারদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশের একটি গাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং থমথমে পরিস্থিতি তৈরি হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের খবর পাওয়ার পর তাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে উত্তেজিত জনতার বাধার কারণে শুরুতে তারা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করতে পারেননি।

এর আগে মিরপুর-১০ এলাকাসহ রাজধানীর বিভিন্ন সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন অভিযান চালিয়ে আসছিল। গত কয়েক দিনেও মিরপুর-১০ এলাকায় অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে।