...|...|...

জাতীয়

মালদ্বীপগামী কর্মীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০০
Shares
মালদ্বীপগামী কর্মীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

বৈধ ভিসা না থাকায় অতীতে মালদ্বীপ থেকে দেশে ফিরে যাওয়া কর্মীদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। সোমবার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।

হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতীতে যারা মালদ্বীপে ছিলেন এবং ভিসা জটিলতায় বাংলাদেশে ফিরে গেছেন, তারা নতুন ভিসা নিয়ে পুনরায় দেশটিতে যাওয়ার আগে অবশ্যই নিজ কোম্পানির মাধ্যমে নিশ্চিত হবেন যে অতীতে তারা ডিপোর্ট (বহিষ্কার) হয়েছিলেন কি না।

বিজ্ঞপ্তিতে আরও স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো কর্মী যদি ডিপোর্ট হয়ে থাকেন, তবে মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ তাকে দেশটিতে পুনরায় প্রবেশের অনুমতি দেবে না। এ বিষয়ে মালদ্বীপগামী সকল কর্মীকে যথেষ্ট সচেতন ও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে দূতাবাস।