...|...|...

জাতীয়

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, ছুটি কতদিন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, রাত ৮:০১ | আপডেট: ২ নভেম্বর ২০২৬, রাত ৮:৪৬
Shares
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, ছুটি কতদিন

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। সব মিলিয়ে সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে ২৯ দিন। তবে এর মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় কার্যত ছুটি পাওয়া যাবে ২২ দিন।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘২০২৭ খ্রিষ্টাব্দের সরকারি ছুটির তালিকা’ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

অনুমোদিত তালিকা অনুযায়ী, আগামী বছর ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সাথে মিলে যাওয়ায় কার্যকর ছুটির সংখ্যা দাঁড়াবে ২২ দিনে।