...|...|...

সারাদেশ

মহেশখালীতে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৩১
Shares
মহেশখালীতে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা

ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানকে শিল্পী শীল (৫০) নামের এক গৃহবধুকে ছুরিকাঘাতে হত্যা করছে দুর্বৃত্তরা। 

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার হোয়ানকের কালাগাজীর পাড়ায় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের স্বামী রবি সওদাগর ও তার ভাইপো নিকাশ শর্মা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিকাশ শর্মা জানান, তার কাকা (রবী শীল) বাজারে দোকান করেন তার কাকি (শিল্পী শীল) বাড়িতে একা থাকেন। তাকে ছুরিকাঘাত করা হয়েছে শুনে দ্রুত বাড়িতে গিয়ে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিকাশ শর্মা জানান, তার কাকার পরিবারের সাথে কারো কোনো বিরোধ নেই। প্রাথমিকভাবে সংঘবদ্ধ চোর চক্র এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মহেশখালী থানা পুলিশ। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানায়, রবী সওদাগরের পরিবারের সাথে কারো বিরোধ নেই। রবি, শিল্পী দম্পতির সন্তানরা পড়াশোনার কারণে চট্টগ্রাম ও ঢাকায় থাকে। নিজ বাড়িতে গৃহকর্ত্রী খুনের ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানান ওই এলাকার স্থানীয়রা।