...|...|...

বিশ্ব

মসজিদুল হারামের মুয়াজ্জিন ইব্রাহিম আল মাদানি মারা গেছেন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:০৪ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:০৬
Shares
মসজিদুল হারামের মুয়াজ্জিন ইব্রাহিম আল মাদানি মারা গেছেন

ছবি: সংগৃহীত

মক্কার পবিত্র মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল মাদানি মারা গেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরের দিকে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে ‘ইনসাইড দ্য হারামাইন’।

সংবাদ সংস্থা খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সোমবার ফজরের নামাজের জন্য আজান দেন শেখ ইব্রাহিম আল মাদানি। এটিই মসজিদুল হারামে তাঁর দেওয়া শেষ আজান। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তাঁর আজান দেওয়ার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে ‘ইনসাইড দ্য হারামাইন’।

কে ছিলেন শেখ ইব্রাহিম আল মাদানি?

১৯৭৬ সালে মদিনায় জন্ম নেওয়া ইব্রাহিম আল মাদানি ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠেন। কুরআনের হাফেজ তাঁর দাদার গভীর প্রভাব ছিল তাঁর ওপর। পরবর্তী সময়ে তিনি কুরআন বিষয়ে পড়াশোনা করেন।

মাত্র ১৫ বছর বয়সে মদিনার একটি স্থানীয় মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন শুরু করেন তিনি। কলেজজীবন শেষ হওয়া পর্যন্ত তিন প্রতিবেশীর সঙ্গে পালাক্রমে এই দায়িত্ব ভাগ করে পালন করতেন।

পরবর্তীতে মদিনার বাইরে শিক্ষকতার দায়িত্ব নেওয়ায় মুয়াজ্জিনের দায়িত্ব থেকে সরে যান। ১৪২৮ হিজরিতে, অর্থাৎ ২০০৭-০৮ সালে, ‘মসজিদ আল-মাদদাহ’-তে আবার আজান দেওয়ার দায়িত্বে ফেরেন তিনি।

সেখানে তাঁর সেবার মাধ্যমে একসময় মসজিদুল হারামে মুয়াজ্জিন হিসেবে কাজ করার সুযোগ তৈরি হয়। ১৪৩৯ হিজরিতে, অর্থাৎ ২০১৭-১৮ সালে, তিনি আনুষ্ঠানিকভাবে মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত হন।