...|...|...

সারাদেশ

ময়মনসিংহে সার্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৩৮
Shares
ময়মনসিংহে সার্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবং পেনশন সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে "সার্বজনীন পেনশন মেলা ২০২৬"।

মঙ্গলবার (৬ অক্টোবর) নগরীর সার্কিট হাউজ মাঠে বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের অধীন জাতীয় পেনশন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

সকাল ১১টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সার্কিট হাউজ মাঠে গিয়ে শেষ হয়। এরপর মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন করা হয়। দুপুরে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা এবং বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের বিভাগীয় কমিশনার স্যারের পক্ষে জনাব মো. আজাদ জাহান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য জনাব মো. আবু ওয়াহাব আকন্দ, অর্থ বিভাগের যুগ্ম সচিব জনাব শরীফ নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব আরিফুজ্জামান। মুখ্য আলোচক ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান।

মুখ‍্য আলোচক জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান বলেন, কিভাবে একটি দেশ দারিদ্র্য মুক্ত, ক্ষুধা মুক্ত দেশ গঠিত হবে সেই লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে, এরই ধারাবাহিকতায় আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করণে জন‍্যই সরকার সর্বজনীন পেনশন স্কিমকে আকর্ষণীয় করার নিমিত্তে কাজ করছেন। সার্বজনীন পেনশন স্কিমের আওতায় কর্মজীবনে একজন ব্যক্তি নিয়মিত নির্দিষ্ট অর্থ জমা রাখবেন এবং শর্ত পূরণ সাপেক্ষে ভবিষ্যতে মাসিক পেনশন পাবেন।

সরকারি চাকরির পেনশনের বাইরে থাকা বেসরকারি চাকরিজীবী, স্বনিয়োজিত ব্যক্তি, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও শ্রমজীবীসহ সর্বস্তরের মানুষকে সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনাই এর লক্ষ্য। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ, স্বল্প আয়ের কর্মজীবী ও অনানুষ্ঠানিক খাতে কর্মরতদের কাছে স্কিমের সুযোগ-সুবিধা সহজ ভাষায় তুলে ধরাই ছিল মেলার মূল উদ্দেশ্য। পেনশন সেবা আরও সহজ করতে অনলাইনভিত্তিক ইউপেনশন এ‍্যাপের মাধ‍্যমে গ্রাহকদের মাঝে স্বচ্ছতা নিশ্চিত করার সুযোগ রাখা হয়েছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য জনাব মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, একটি ভঙ্গুর রাষ্ট্রের সামাজিক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করণে ময়মনসিংহে প্রতিটি মানুষকে আহ্বান জানান। 

প্রধান অতিথি জনাব ইয়াসের খান চৌধুরী এমপি, প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মোলার শুভ উদ্বোধন করে তার বক্তব্যে বলেন, বেসরকারি ভাবে কর্মজীবন শেষে তেমন কোন পেনশন ব‍্যবস্থা নেই, এটি একটি শুধুমাত্র সন্চয় নয়, এটা একটা দীর্ঘ টেময়াধী সামাজিক বিনিয়োগ সেটা বৃদ্ধ বয়সের আর্থিক নিরাপত্তা। সেকারনেই, সরকারের এই উদ্যোগে সম্পৃক্ত হয়ে নিজের নিরাপত্তা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বজনীন পেনশন স্কিমের সদস্য হওয়ার জন্য আহ্বান জানান।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব আরিফুজ্জামান জানান, সামাজিক সুরক্ষার জন্য অনেকে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান, সর্বজনীন পেনশন স্কিম হলো সেধরণেরই একটি সামাজিক সুরক্ষা। তাই এর আওতায় এসে ভবিষ্যতে বিদেশ যাওয়ার প্রবণতা বন্ধ হবে। এর সফলতার জন্য এবং আর্থিক অন্তর্ভুক্তির নিশ্চিত করার লক্ষ্যে সকল ব‍্যাংককের কর্মকর্তাদের কাজ করতে হবে।

বিশেষ অতিথি অর্থ বিভাগের যুগ্ম সচিব জনাব শরীফ নজরুল ইসলাম বলেন, পেনশন কর্তৃপক্ষের বিনিয়োগ শতভাগ বিনিয়োগ বিধায় এবং রিটার্ন সবচেয়ে বেশি হওয়ায় দেশের আপামর জনগণ এ স্কিমে সম্পৃক্ত হতে পারেন।

সভাপতির বক্তব্যে জনাব মো. আজাদ জাহান বলেন যে, সর্বজনীন পেনশন স্কিমের চারটা স্কিমের আওতায় সকল জনগণের পেনশনের আওতায় আসার সুযোগ রয়েছে বিধায় সরকারি চাকরিজীবী দের মতো ৬০ বছর পূর্তিতে মাসিক পেনশন পাওয়ার সুযোগ রয়েছে।

মেলায় ময়মনসিংহের বিভাগীর বিভিন্ন অফিস, বিভিন্ন ব্যাংক এবং বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। মেলায় আগত জনসাধারণ সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির সুযোগ পাচ্ছে।