...|...|...

রাজধানী

মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-হোস্টেল কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ভোর রাত ৪:১৮
Shares
মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-হোস্টেল কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা

ছবি: সংগৃহীত

রাজধানীর ঝিগাতলায় সাইকেল চুরির ঘটনায় নিরাপত্তার দাবি জানাতে গিয়ে এক আবাসিক হোস্টেল কর্তৃপক্ষের হামলায় ঢাকা কলেজের অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। হামলাকারীদের শাস্তির দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় ওই হোস্টেলের দুই মালিককে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ঝিগাতলা বড় মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, ঝিগাতলার একটি আবাসিক হোস্টেল থেকে সাইকেল চুরি হলে তারা নিরাপত্তার বিষয়ে কথা বলতে যান। তখন হোস্টেলের মালিক, ম্যানেজার ও কর্মচারীরা হঠাৎ তাদের ওপর হামলা চালান। এতে ১০ শিক্ষার্থী আহত হন এবং কয়েকজনের মাথা ফেটে যায়। হামলার সময় এক শিক্ষার্থীর মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলারও অভিযোগ পাওয়া গেছে।

মারধরের খবর ঢাকা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে রাতে শত শত শিক্ষার্থী ঝিগাতলায় জড়ো হন। তারা সড়কে অবস্থান নিয়ে অভিযুক্তদের গ্রেফতার ও নিরাপদ আবাসনের দাবি জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হোস্টেলের দুই মালিককে আটক করে।

এ বিষয়ে জানতে হোস্টেল কর্তৃপক্ষের কারও সাথে তাৎক্ষণিক যোগাযোগ করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকেও আটক ব্যক্তিদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।