রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সাইন্সল্যাব সংলগ্ন গ্রিন রোডের মুখে রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় সাইন্সল্যাব মোড় ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় মোড়সংলগ্ন বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং যানজটের সৃষ্টি হয়।
তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মাঝেমধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে সমস্যা নিরসনে একাধিকবার চেষ্টা করা হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।


