রাজধানীর মিরপুর-১-এর স্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত নয়জন গ্রেফতার হয়েছে। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে শাহ আলী থানা পুলিশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
তিনি জানান, মিরপুরের স্বাস্থ্য কেন্দ্র ‘রাড্ডায়’ হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। এছাড়া স্বাস্থ্যকেন্দ্রটির লুণ্ঠিত দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে।
এর আগে, গতকাল ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপি মোসলেহ উদ্দিন আহমদ জানান, ঢাকার মিরপুরে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ-এর গুঁড়িয়ে দেওয়া কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশের অবহেলা বা গাফিলতি আছে কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে।


