...|...|...

রাজধানী

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় প্রজন্ম লীগ নেতা গ্রেফতার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:০৭ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:৫২
Shares
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় প্রজন্ম লীগ নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর ইসিবি চত্বর সংলগ্ন এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের এক নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার শাহ আলম অনিক মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম আহ্বায়ক বলে জানিয়েছে ডিবি। স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনি সরাসরি জড়িত ছিলেন বলে জানায় পুলিশ।

এর আগে একই ঘটনায় হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন, মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্নাসহ চারজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মোট পাঁচজন গ্রেফতার হলেন।

পুলিশ জানিয়েছে, নিউ গিনি প্রপার্টিজের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে স্টুডিও তৈরি করেছিলেন সালমান মুক্তাদির। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে দুটি ট্রাকে করে আসা একদল লোক গিয়ে স্টুডিওটি ভাঙচুর করে।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্টুডিওর জমির মালিক ‘নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড’-এর সাথে এলাকার অন্য জমি মালিকদের বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে।