জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহরিয়ারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের পর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহরিয়ার এই ঘটনায় ক্ষতিগ্রস্ত নিউ গিনি প্রপার্টিজের পক্ষ থেকে করা মামলার ১ নম্বর আসামি।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত নিউ গিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। ঘটনার পরপরই রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুরের ভিডিও প্রকাশ করে চাঁদাবাজির অভিযোগ তোলেন সালমান মুক্তাদির। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রেও ২০০ থেকে ২৫০ জন মুখোশধারী অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।


