...|...|...

ক্যাম্পাস

সাইন্সল্যাবে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, পুলিশ মোতায়েন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, বিকেল ৫:৫৩ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:১৪
Shares
সাইন্সল্যাবে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, পুলিশ মোতায়েন

সাইন্সল্যাব এলাকায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ। ছবি: সংগৃহীত

প্রোগ্রামে বাধা দেওয়ার অভিযোগকে ঘিরে ঢাকা কলেজ এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মাঝে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে সাইন্সল্যাব এলাকায় এ ঘটনা ঘটে। 

হঠাৎ করে সংঘর্ষ ছড়িয়ে পড়লে সাইন্সল্যাব মোড় ও আশপাশের সড়কে যান চলাচল থমকে যায়। এতে দুর্ভোগে পড়েন পথচারী ও সাধারণ যাত্রীরা। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় দ্রুত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

নিউমার্কেট বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শওকত আলী জানান, প্রাথমিকভাবে এটি পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ছিল। যাতে পরিস্থিতি বড় ধরনের সংঘর্ষে রূপ না নেয়, সে জন্য পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অবস্থান নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বন্ধ হয়ে যাওয়া সড়কও যানচলাচলের জন্য খুলে দেওয়া হয়।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে। তবে সংঘর্ষে হতাহত বা আটকের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি পুলিশ।