চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় মধ্যরাতে পরপর একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে নগরের ব্যস্ততম নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মধ্যরাতে ওই এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটে। আকস্মিক বিস্ফোরণের ঘটনায় আশপাশের মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
তবে ঠিক কতটি ককটেল বিস্ফোরিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া বিস্ফোরণে কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কারা এ ঘটনার সাথে জড়িত, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


