...|...|...

বিশ্ব

ভারত মহাসাগরে মার্কিন জাহাজগুলোতে হামলার হুমকি ইরানের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৪
Shares
ভারত মহাসাগরে মার্কিন জাহাজগুলোতে হামলার হুমকি ইরানের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক সংঘাতে জড়ায়, তবে ভারত মহাসাগরসহ যেকোনো স্থানে মার্কিন যুদ্ধজাহাজগুলোতে আক্রমণ চালানো হবে বলে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

রবিবার (২৭ সেপ্টেম্বর) অর্ধ-সরকারি ফার্স বার্তা সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

আইআরজিসির নৌবাহিনীর রাজনৈতিক বিষয়ক উপপ্রধান আলী মোহাম্মদি এই হুমকি দিয়ে বলেন, ট্রাম্প যদি হরমুজ প্রণালীকে নিজের বলে মনে করেন, তবে তার রণতরী ও জাহাজগুলো আজ এখানে নেই কেন?

মোহাম্মদি বলেন, যুক্তরাষ্ট্র যদি এই জলপথ নিয়ন্ত্রণ করার দাবি করে থাকে, তবে তাদের উচিত তাদের যেকোনো একটি যুদ্ধজাহাজ এই এলাকার কাছাকাছি নিয়ে আসা।

তিনি আরও হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি নতুন কোনো যুদ্ধ শুরু হয়, তবে আমরা বিন্দুমাত্র দ্বিধা না করে ভারত মহাসাগরেও তাদের যুদ্ধজাহাজ এবং ডেস্ট্রয়ারগুলোতে হামলা চালাব এবং সেগুলোকে ধ্বংস করে দেব।