প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। কলকাতার আইকনিক বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে আছে ব্রাজিল।
খেলা শুরু হয় ঢিমেতালে। ব্রাজিলকে ঠিক চেনা ছন্দে দেখা যায়নি। আক্রমণগুলোতেও তেমন জোর ছিল না।
২৮ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। এস্তেভাও একাই বল নিয়ে ঢুকে পড়ে বক্সের ডানদিক থেকে জোড়ালো শটে গোল করেন। বল ভারতীয় গোলরক্ষকের হাতে লাগলেও শটের গতির কারণে তিনি সেটা ধরে রাখতে পারেননি।
দ্বিতীয় গোলটিও প্রায় একই ধরনের। ৪২ মিনিটে বক্সের ডানদিক থেকে শট নিয়েছিলেন পেদ্রো। এবার গোলরক্ষকের হাতে লেগে বল ঢুকে যায় জালে।


