...|...|...

খেলা

৩৮ বছরেই না ফেরার দেশে ডব্লিউডব্লিউই তারকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, সকাল ১১:১৪
Shares
৩৮ বছরেই না ফেরার দেশে ডব্লিউডব্লিউই তারকা

ব্রনসন রিড। ছবি: সংগৃহীত

মাত্র ৩৮ বছর বয়সে মারা গেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কুস্তি প্রতিযোগিতা ডব্লিউডব্লিউইর তারকা ব্রনসন রিড। জারমেইন হ্যালি নামের এই অস্ট্রেলীয় রেসলারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ডব্লিউডব্লিউই কর্তৃপক্ষ। চিকিৎসাজনিত জটিলতায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (২৭ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে ব্রনসন রিডের মৃত্যুর খবর নিশ্চিত করে ডব্লিউডব্লিউই। তবে ঠিক কী ধরনের শারীরিক জটিলতায় তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি।

বিবৃতিতে ডব্লিউডব্লিউই জানায়, রিড ছিলেন রিংয়ের ভেতরে অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। এর বাইরেও তিনি ছিলেন ভালো মানুষ, পরিবারের প্রতি দায়িত্বশীল এবং সহকর্মীদের কাছে অত্যন্ত প্রিয় একজন।

চলতি মাসের শুরুতে ডব্লিউডব্লিউইর ক্রাউন জুয়েল ইভেন্টে অংশ নিতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন রিড। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই ঘটনায় তার কয়েকটি পাঁজরের হাড় ভেঙে যায় এবং কিডনিতে গুরুতর ক্ষত তৈরি হয়। উন্নত চিকিৎসার জন্য সৌদি আরবে অবস্থান করতে হয়েছিল তাকে। তবে এসব আঘাতের সাথে তার মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত করেনি ডব্লিউডব্লিউই।

অস্ট্রেলিয়ার এই রেসলার দুই দফায় ডব্লিউডব্লিউইতে কাজ করেছেন। ২০১৯ সালে প্রথমবার প্রতিষ্ঠানটিতে যোগ দেন তিনি। ২০২১ সালে বিদায়ের পর ২০২২ সালে আবারও ফিরে আসেন। মৃত্যুর আগ পর্যন্ত ডব্লিউডব্লিউইর সাথেই যুক্ত ছিলেন ব্রনসন রিড।

এর আগে গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের আরেক রেসলার বেঞ্জামিন স্যাটারলির মৃত্যু হয়। ৪০ বছর বয়সে মারা যাওয়া এই কুস্তিগীরের মৃত্যুর কারণও প্রকাশ করা হয়নি।