...|...|...

সারাদেশ

বালিয়াকান্দির নবাবপুরে চার চেয়ারম্যান প্রার্থীর একসাথে গণসংযোগ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, রাত ২:০১
Shares
বালিয়াকান্দির নবাবপুরে চার চেয়ারম্যান প্রার্থীর একসাথে গণসংযোগ

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একই সাথে গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদে চার প্রার্থী। বুধবার (৭ অক্টোবর) রাতে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঘোনারঘাট এলাকায় তারা গণসংযোগ করেন।

গণসংযোগে অংশ নেন নবাবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ সুলতান মাহমুদ এবং চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব সরদার।

এ সময় তাদের সাথে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা ছিলেন। গণসংযোগে নবাবপুর ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ নেয়ামত সরদার ও মোহাম্মদ রশিদ শেখ, মোহাম্মদ মেহেদী হাসান সবুজসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে চার প্রার্থী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলেন। তারা ভোটারদের কাছে নিজেদের পক্ষে সমর্থন ও দোয়া চান। এ সময় স্থানীয় ভোটারদের মধ্যেও নির্বাচন ঘিরে আগ্রহ ও উৎসাহ দেখা যায়।

প্রার্থীরা বলেন, নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে তারা ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চান। এ সময় তারা ভোটারদের সাথে মতবিনিময় করে এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।