...|...|...

বিশ্ব

ফ্রান্সে কারফিউ জারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, রাত ১০:৩৯
Shares
ফ্রান্সে কারফিউ জারি

ছবি: সংগৃহীত

ফ্রান্সে চলমান অস্থিরতা ও সহিংসতার মধ্যে দেশটির লিল শহরে আজ সন্ধ্যা থেকে কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়েছে। 

সোমবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রী সেবাস্টিয়েন লেকর্নুর কার্যালয়ের এক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের বিএফএম টিভি জানিয়েছে যে, লিল ছাড়াও দেশটির উত্তরাঞ্চলের ওয়াটিগনিস, দুয়াই এবং দিনাইন-এর বিভিন্ন অংশে রাত ৮টা (গ্রিনিচ মান সময় ১৮:০০ টা) থেকে ভোর ৬টা (গ্রিনিচ মান সময় ০৪:০০ টা) পর্যন্ত কারফিউ জারির আদেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট শহরগুলোর মেয়রদের সাথে আলোচনার পরই প্রাথমিকভাবে দুই দিনের জন্য এই কারফিউ অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছে বিএফএম টিভি।