ফ্রান্সে চলমান সহিংস বিক্ষোভের জেরে উদ্ভূত সংকটে প্রয়োজন সাপেক্ষে জরুরি অবস্থা জারি করা হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সেবাস্টিয়েন লেকর্নুর। তবে বর্তমান পরিস্থিতিতে কার্ফু বা নাইট কার্ফু জারি করাকেই তুলনামূলক ভালো সমাধান বলে মনে করছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এক উচ্চপর্যায়ের জরুরি বৈঠকের পর প্রধানমন্ত্রী সেবাস্টিয়েন লেকর্নুর বলেন, শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমি সম্পূর্ণভাবে দৃঢ়প্রতিজ্ঞ।
জরুরি অবস্থা জারির বিষয়ে তিনি বলেন, জরুরি অবস্থা বাস্তবায়নসহ প্রতিটি পদক্ষেপই অত্যন্ত গুরুতর একটি বিষয়। তাই যদি প্রয়োজন হয়, আমরা অবশ্যই তা করতে পারি। তবে বর্তমান পরিস্থিতিতে কার্ফু জারি করা এবং তা কার্যকর করাই আমাদের সামনে সম্ভাব্য পরিস্থিতির জন্য বেশি উপযোগী বলে মনে হচ্ছে।


