সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো সম্ভাব্য দ্রুত নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ইরান ও তার মিত্রদের পক্ষ থেকে হামলার আশঙ্কার বিষয়ে সতর্কবার্তা জারি করেছে।
সোমবার (১৯ অক্টোবর) তুর্কি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন নাগরিকদের সতর্কাবস্থায় থাকার পাশাপাশি যেকোনো সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হওয়া এবং যাতায়াতে বিঘ্ন ঘটার পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।
দূতাবাসগুলো আরও সতর্ক করে বলেছে যে, সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে চালানো পূর্ববর্তী হামলার বিষয়টির প্রতি ইঙ্গিত করে হুথি মিলিশিয়ারা যেকোনো মুহূর্তে দ্রুত সংঘাত বাড়িয়ে দিতে পারে।


