...|...|...

বিশ্ব

বিক্ষোভগুলোই ফ্রান্সের ‘ভবিষ্যৎ’ তুলে ধরছে: আরাঘচি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৫৫
Shares
বিক্ষোভগুলোই ফ্রান্সের ‘ভবিষ্যৎ’ তুলে ধরছে: আরাঘচি

ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য চলমান যুদ্ধকে দায়ী করেছিলেন ম্যাক্রোঁ। এর পরিপ্রেক্ষিতে আরাঘচি বলেছেন, ফ্রান্সে চলমান বিক্ষোভগুলোই দেশটির ‘ভবিষ্যৎ’ তুলে ধরছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাক্রোঁর একটি ভাষণের ভিডিও প্রকাশ করেন আরাঘচি। ফ্রান্সজুড়ে সপ্তাহান্তে অস্থিরতার পর ওই ভাষণ দিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট।

পোস্টে আরাঘচি গত জানুয়ারিতে ম্যাক্রোঁর পাঠানো একটি বার্তার ছবিও প্রকাশ করেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ম্যাক্রোঁ লিখেছিলেন, ‘ইরানের বিষয়ে আমরা বড় কিছু করতে পারি।’

আরাঘচির অভিযোগ, ম্যাক্রোঁ নিজেই বর্তমান পরিস্থিতি তৈরিতে ভূমিকা রেখেছেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টকে আশ্বস্ত করে ম্যাক্রোঁ ইরানিদের ওপর চালানো নৃশংসতাকে স্বাগত জানিয়েছিলেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুদ্ধের ওপর দায় চাপানোর সময় এখন পেরিয়ে গেছে। তাঁর দাবি, ম্যাক্রোঁর মতো ব্যক্তিরা এই যুদ্ধ সৃষ্টিতে সহায়তা করেছেন। ফরাসি জনগণ এখন আমূল পরিবর্তন চায়, যার মধ্যে সমাবেশের স্বাধীনতাও রয়েছে।

আরাঘচির মতে, ফ্রান্সের ভবিষ্যৎ সম্পর্কে জানতে হলে ম্যাক্রোঁর উচিত বিক্ষোভকারীদের বক্তব্য শোনা।