যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের কোনার্ক নৌঘাঁটিতে দুটি হালকা প্রজেক্টাইল বা মিসাইল দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী।
সোমবার (১৯ অক্টোবর) ভোরে সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের একটি সামরিক কমপ্লেক্সে অবস্থিত এই ঘাঁটিতে হামলার ঘটনায় দুই ইরানি সেনা আহত হয়েছেন।
সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের নৌবাহিনী জানিয়েছে যে, আজ ভোরে মার্কিন বাহিনীর হামলার মূল লক্ষ্য ছিল ওই নৌঘাঁটিতে থাকা একটি ৩৫ মিমি কামান।
উল্লেখ্য, ইরানের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে অবস্থিত সামরিক এই স্থাপনায় হামলার পর থেকেই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।


