...|...|...

জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশে বদলাচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, বিকেল ৩:২৬ | আপডেট: ১৮ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:১৭
Shares
প্রধানমন্ত্রীর নির্দেশে বদলাচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। নতুন নাম নির্ধারণে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে পুনরায় গণশুনানির আয়োজন করা হবে বলেও জানান তিনি।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে তা সরকারি গেজেটে প্রকাশ করা হবে।

এর আগে ইউনিয়ন দুটির নাম প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সাথে আংশিক সাদৃশ্যপূর্ণ হওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ নিয়ে বিভ্রান্তি ও ভুল ব্যাখ্যার সুযোগ তৈরি হওয়ায় প্রতিমন্ত্রীও বিব্রত বোধ করেন। পরে কোনো ধরনের অপপ্রচার বা বিতর্ক এড়াতে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য তিনি নিজেই জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানান।