ইহুদিদের সুকোট ছুটির পঞ্চম দিনে ইসরায়েলি পুলিশের কঠোর নিরাপত্তায় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করে তাণ্ডব চালিয়েছে পাঁচ শতাধিক ইসরায়েলি বসতিস্থাপনকারী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মাঠপর্যায়ের সংবাদকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনা ঘটে।
ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, দেশটির পার্লামেন্ট নেসেটের সাবেক সদস্য এবং ‘জেহুত’ দলের নেতা মোশে ফিগলিন মসজিদ চত্বরের ভেতরে বিভিন্ন ধরনের আচার-অনুষ্ঠান পালন করছেন।
সাম্প্রতিক দিনগুলোতে বেশ কজন ইসরায়েলি আইনপ্রণেতা এবং মন্ত্রী এই চত্বরে প্রবেশ করেছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিলেন দেশটির উগ্র জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। তিনি ঔদ্ধত্য প্রকাশ করে বলেছেন, আমরাই এই ঘরের মালিক, আমরা তাদের পরাজিত করেছি।


