...|...|...

বিশ্ব

ফ্লাইদুবাই ঘটনায় ইরানের যোগসূত্র মিললে ‘কঠিন আঘাতের’ হুঁশিয়ারি ট্রাম্পের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, রাত ১:১২
Shares
ফ্লাইদুবাই ঘটনায় ইরানের যোগসূত্র মিললে ‘কঠিন আঘাতের’ হুঁশিয়ারি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তেহরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, তাকে ঘটনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। অভিযুক্ত কো-পাইলটের সঙ্গে ইরানের কোনো ধরনের যোগসূত্র থাকার সম্ভাবনা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তবে এখন পর্যন্ত ইরানের সংশ্লিষ্টতার বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ প্রকাশ করা হয়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ট্রাম্প বলেন, তদন্তে ইরানের সম্পৃক্ততা প্রমাণিত হলে দেশটিকে ‘কঠিন আঘাত’ করা হবে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের কর্তৃপক্ষ তদন্ত করছে।

ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের চলমান অবস্থানের রাজনৈতিক প্রভাব নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানোর নীতি আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য সহায়ক হতে পারে।

তেলের দাম নিয়ে ট্রাম্প বলেন, ইরানের পতন ঘটলে তেলের দাম কমে আসবে। তাঁর দাবি, যুদ্ধের আগের তুলনায় বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে আরও বেশি তেল সরবরাহ হচ্ছে।

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েও নিজের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, প্রণালীটি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। এর আগেও হোয়াইট হাউস দাবি করেছে, মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর আন্তর্জাতিক নৌপথের নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং সেখানে বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করছে।