...|...|...

সারাদেশ

পাঁচবিবিতে ক্লাস চলাকালে ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:০৮
Shares
পাঁচবিবিতে ক্লাস চলাকালে ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবিতে ক্লাস চলাকালে ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের পাঁচবিবি উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে কয়েকজন শিক্ষার্থী অসুস্থতা অনুভব করতে শুরু করে। তাদের মধ্যে শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও বমি বমি ভাবের মতো উপসর্গ দেখা দেয়। পরে একে একে ২৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় বিদ্যালয়ে উদ্বেগ তৈরি হয়।

পরে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকেরা অসুস্থ শিক্ষার্থীদের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল বলেন, শিক্ষার্থীরা কী কারণে অসুস্থ হয়েছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তীব্র গরম অথবা সাইকোলজিক্যাল কোনো কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে অধিকাংশ রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকেরা তাদের চিকিৎসা দিচ্ছেন।