...|...|...

সারাদেশ

বৃহস্পতিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫৪
Shares
বৃহস্পতিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজশাহীর বেশ কিছু এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছপালার ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা:
সাগরপাড়া, কেদুর মোড়, পঞ্চবটি, শাহ মখদুম কলেজ এলাকা, শেখেরচক, বোসপাড়া, মতিহার, ধরমপুর, জাহাজঘাট, মিজানের মোড়, ফুলতলা, সোরাফানের মোড়, বিনোদপুর, কাজলা, মির্জাপুর ও এর পার্শ্ববর্তী এলাকা।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের আগে রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।