...|...|...

সারাদেশ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ওবায়দুল কাদেরের মতো কথা বলছেন: রেজাউল করিম

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:২১
Shares
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ওবায়দুল কাদেরের মতো কথা বলছেন: রেজাউল করিম

ড. মুহাম্মদ রেজাউল করিম। ছবি: টাইমস টুডে

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, পুরোনো কায়দায় ওবায়দুল কাদের যেভাবে কথা বলতেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবও একইভাবে ট্রেনে নাশকতার ঘটনায় কোনো তদন্ত ছাড়াই জামায়াতকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি করেন। এসময় রেজাউল জামায়াতকে জড়িয়ে এমন বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

রেজাউল করিম বলেন, আমাদের লং মার্চে জনগণের সমর্থন দেখে যারা বিভিন্ন জায়গায় নাশকতা করেছে, খুন-খারাবি করেছে এবং তরুণ প্রজন্মকে হত্যা করেছে, তারা জাতির কাছে ক্ষমা চায়নি। বরং তারা জাতির ওপর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিচ্ছে। বিভিন্ন জায়গায় ট্রেনে আগুন দেওয়ার ঘটনাও আমরা দেখেছি।

তিনি বলেন, আমরা পত্রিকায় দেখছি, আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেফতার হওয়ার পর মন্ত্রীরা ফোন করে নিজেদের লোক দাবি করে তাদের ছেড়ে দিতে বলছেন

সম্মেলনে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমেদ, মাওলানা নাছিরুদ্দিন মাহমুদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।