...|...|...

রাজনীতি

নিজ আসনের দলের নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিলেন ইশরাক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:১৩
Shares
নিজ আসনের দলের নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিলেন ইশরাক

ছবি: সংগৃহীত

নিজের সংসদীয় আসন ঢাকা-৬-এর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবর পেলেই তাদের থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেন। এ জন্য নিজ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের রাত-দিন পালাক্রমে পাহারা দেওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ নির্দেশনা দেন ইশরাক হোসেন।

পোস্টে ঢাকা-৬ আসনের অন্তর্ভুক্ত ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ডের পাশাপাশি সূত্রাপুর, কোতোয়ালী, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশাল এলাকার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর নির্দেশনা দেন তিনি।

ইশরাক হোসেন তার পোস্টে সংশ্লিষ্ট এলাকার ওয়ার্ড ও থানা বিএনপির সাথে সমন্বয় করে মিছিল সহকারে প্রতিটি এলাকায় পাহারা দেওয়ার নির্দেশ দেন।

পোস্টে তিনি আরও লেখেন, কোথাও নিষিদ্ধ (কার্যক্রম) আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে। পালাক্রমে রাত-দিন এই কার্যক্রম জারি রাখার নির্দেশনা দলের পক্ষ থেকে দেওয়া হলো।