...|...|...

সংবাদ

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৫:১৮ | আপডেট: ২১ আগস্ট ২০২৬, রাত ১১:৫০
Shares
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

 

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।  নৌ দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৫টা ৫০ মিনিট থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ভোর ৫টার পর পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় ‍কুয়াশার ঘনত্ব বাড়তে থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল।  ফলে দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা ৫০ মিনিট থেকে এ নৌ-রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।  দৌলতদিয়া প্রান্তে ৩টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।  কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।