...|...|...

খেলা

যুব এশিয়া কাপের সূচি চূড়ান্ত, বাংলাদেশের খেলা কবে কখন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৩২
Shares
যুব এশিয়া কাপের সূচি চূড়ান্ত, বাংলাদেশের খেলা কবে কখন

ছবি: সংগৃহীত

দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আবারও এশিয়ার সেরা হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে। আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে যুব এশিয়া কাপের এবারের আসর, আর শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।

আসন্ন যুব এশিয়া কাপের আটটি দলকে মোট দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ পড়েছে 'বি' গ্রুপে, যেখানে তানজিম-তামিমদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া।

অন্যদিকে 'এ' গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের সাথে লড়বে ভারত, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।

৫০ ওভারের টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠ নামবে জুনিয়র টাইগাররা। ৫ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। এরপর ৭ নভেম্বর শ্রীলঙ্কা এবং ৯ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

দুই গ্রুপের শীর্ষ দুটি করে মোট চারটি দল সেমিফাইনালে উঠবে। ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল।

উল্লেখ্য, যুব এশিয়া কাপের সর্বশেষ আসরে পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ দল।