...|...|...

খেলা

এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের, জায়গা পেলেন যারা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, রাত ১১:৩৩
Shares
এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের, জায়গা পেলেন যারা

ছবি: সংগৃহীত

কাতারে অনুষ্ঠেয় ‘এশিয়া কাপ রাইজিং স্টার্স ২০২৬’-কে সামনে রেখে ১৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে জাতীয় দলের অভিজ্ঞ মুখদের পাশাপাশি ঘরোয়া ও বয়সভিত্তিক ক্রিকেটে পারফর্ম করা একাধিক তরুণ ক্রিকেটারকে রাখা হয়েছে।

বিসিবির ঘোষিত এই প্রাথমিক দলে স্থান পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ সাইফউদ্দিন ও সাব্বির রহমানের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। জাতীয় দলের নিয়মিত মুখ পারভেজ হোসেন ইমনকেও রাখা হয়েছে এই দলে।

এছাড়া তরুণ ও ঘরোয়া পারফর্মারদের মধ্যে স্কোয়াডে আছেন ইরফান শুক্কুর, সামিউন বাসির রাতুল, রাকিবুল হাসান, মো. রুবেল, রিপন মণ্ডল ও ইকবাল হোসেন ইমন।

আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ রাইজিং স্টার্সের এই আসর। ৫০ ওভারের ফরম্যাটে হতে যাওয়া ৮ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ 'এ' গ্রুপে রয়েছে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

আগামী ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার মিশন শুরু করবে বাংলাদেশ।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড:
মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বাসির রাতুল, রাকিবুল হাসান, মো. রুবেল, রিপন মণ্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী এমডি রিজওয়ান, মোহাম্মদ সাইফউদ্দিন, মো. জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব ও আমিনুল ইসলাম বিপ্লব।