...|...|...

বিশ্ব

দক্ষিণ আফ্রিকায় পৃথক গোলাগুলিতে নিহত অন্তত ২৭

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৩ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:১৮
Shares
দক্ষিণ আফ্রিকায় পৃথক গোলাগুলিতে নিহত অন্তত ২৭

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৬ জন।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জোহানেসবার্গের কাছে একটি বারে আট বন্দুকধারীর হামলায় ১৭ জন নিহত ও ১৫ জন আহত হন। হামলাকারীরা বাইরে থাকা গ্রাহকদের লক্ষ্য করে গুলি চালানোর পর বারের ভেতরেও হামলা চালায়। পালানোর আগে দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা।

রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে কেপ টাউনের কাছে একটি টাউনশিপের বিনোদন কেন্দ্রের বাইরে গুলিতে আরও ১০ জন নিহত ও ১১ জন আহত হন। দুই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পুলিশ জানিয়েছে, হামলাগুলোর উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে জোহানেসবার্গের হামলাটি গত মাসের একটি ঘটনার প্রতিশোধ হিসেবে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর কয়েক দিন আগেই ডারবানের কোয়ামাখুথা টাউনশিপে একটি বাড়িতে বন্দুক হামলায় ১১ জন নিহত হন। দক্ষিণ আফ্রিকায় অবৈধ অস্ত্র ও গ্যাং-সহিংসতা দীর্ঘদিনের সমস্যা।