জাপানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর এবার ভারতের হিমাচল প্রদেশে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিট ৪৮ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২২৮ কিলোমিটার গভীরে।
সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল হিমাচল প্রদেশের রাজধানী সিমলা থেকে প্রায় ৫৪ কিলোমিটার উত্তর-পূর্বে এবং রোহরু শহর থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ৩১ দশমিক ৩৫৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৭ দশমিক ৬৪৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।
ভূমিকম্পের পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে কোনো প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য এখনও পাওয়া যায়নি।


