...|...|...

চট্টগ্রাম

চট্টগ্রামে গৃহবধূর মৃত্যু, স্বামীসহ দুজনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৪৫ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:১০
Shares
চট্টগ্রামে গৃহবধূর মৃত্যু, স্বামীসহ দুজনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী মারুফ পারভেজসহ দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।

নিহত সামিহা হাকিম নেহা ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাজু সুলতানের বাড়ির লোকমান হাকিমের মেয়ে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফটিকছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, এ ঘটনায় নিহতের স্বামী মারুফ পারভেজসহ দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে নিহতের মা রূপা আক্তার বাদী হয়ে থানায় মামলা করেছেন।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে বুধবার (২ সেপ্টেম্বর) সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে সামিহার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।