...|...|...

চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় মহানবীকে (সা.) নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:২৭ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:২০
Shares
ব্রাহ্মণবাড়িয়ায় মহানবীকে (সা.) নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে আসাদুজ্জামান ওয়াসিম (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেল বাজারে একটি ফার্মেসি থেকে তাকে আটক করা হয়। ওয়াসিম মনিয়ন্দ ইউনিয়নের আইড়ল গ্রামের বাসিন্দা এবং কর্ণেল বাজারের ওষুধ ব্যবসায়ী রতন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুর থেকে ইংরেজি বানানে আসাদুজ্জামান ওয়াসিম নামের একটি ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে আপত্তিকর একাধিক স্ট্যাটাস দেওয়ার স্ক্রিনশট বিভিন্ন ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়ে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

এরপর বিকেলে একদল যুবক কর্ণেল বাজারের ওই ফার্মেসি থেকে ওয়াসিমকে আটক করে। খবর পেয়ে আখাউড়া থানার উপপরিদর্শক পুষন সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে জনতা ওয়াসিমকে পুলিশের কাছে সোপর্দ করে।

প্রাথমিকভাবে তার কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ওয়াসিম দীর্ঘদিন ধরে তার বাবার ওষুধের দোকানে বসতেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার ফেসবুকে আপত্তিকর পোষ্ট করার কথা স্বীকার করেছে। তার ব্যবহৃত মোবাইল ফোন জব্ধ করা হয়েছে।