...|...|...

সারাদেশ

এক ইলিশেই বাজিমাত, দাম উঠল ১৩ হাজার ২৫০ টাকা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৩৬
Shares
এক ইলিশেই বাজিমাত, দাম উঠল ১৩ হাজার ২৫০ টাকা

২ কেজি ৭৫০ গ্রাম ওজনের ইলিশ মাছ। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে বিশাল আকারের এক ইলিশ ঘিরে তৈরি হয়েছে তোলপাড়। ২ কেজি ৭৫০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে রেকর্ড ১৩ হাজার ২৫০ টাকা দামে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার মতিরহাট মাছ ঘাটে জেলে ফারুক মাঝি মাছটি বিক্রি করেন।

মতিরহাট ঘাটের আড়তদার ইব্রাহিম খোকন জানান, ঘাট এলাকার স্থানীয় জেলে ফারুক মাঝি এক সপ্তাহ পর বঙ্গোপসাগর থেকে ফিরে প্রায় দেড় লাখ টাকার ইলিশ বিক্রি করেন। যার মধ্যে এ ইলিশটি পৃথকভাবে ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়। ঢাকার মাছ ব্যবসায়ী বাহার মিয়া মাছটি কিনে নেন।

ব্যবসায়ী বাহার মিয়া জানান, তিনি এখান থেকে ইলিশ কিনে ঢাকার বাজারে বিক্রি করেন। বড় ইলিশটি কমপক্ষে ১ থেকে ২ হাজার লাভে বিক্রি করা যাবে। ঢাকার ব্যবসায়ীরা আরও লাভ করতে পারে। এ রকম বড় সাইজের একটি ইলিশের দাম ঢাকার বাজারে প্রায় ১৬ থেকে ১৭ হাজার টাকায় বিক্রি হয়ে থাকে।

বাহার মিয়া বলেন, ছোট মাছে কেজি প্রতি লাভ হয় ৫০ থেকে ১০০ টাকা। কিন্তু বড় ইলিশে ভালো লাভ হয়।