...|...|...

বিশ্ব

ক্ষেপণাস্ত্রের যুদ্ধের চেয়েও কঠিন অর্থনৈতিক যুদ্ধের মুখে ইরান: পেজেশকিয়ান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৫৯
Shares
ক্ষেপণাস্ত্রের যুদ্ধের চেয়েও কঠিন অর্থনৈতিক যুদ্ধের মুখে ইরান: পেজেশকিয়ান

ছবি: সংগৃহীত

ক্ষেপণাস্ত্রের যুদ্ধের চেয়েও অর্থনৈতিক যুদ্ধকে কঠিন বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার ভাষায়, ইরান এখন এক ধরনের ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখোমুখি।

শনিবার (২১ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

বিনিয়োগকারী ও উৎপাদকদের সাথে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, একদল দাপটশালী, নিপীড়ক ও জবরদস্তিকারী শক্তি ইরানকে ধ্বংস করার চেষ্টা করছে। তবে এসব প্রতিকূলতার মধ্যেও দেশটির ব্যবসায়ীরা বাজার পরিস্থিতি দক্ষতার সাথে সামাল দিয়েছেন।

তিনি আরও বলেন, শীত মৌসুমে যেন বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে না হয়, সে লক্ষ্যেও কাজ করছে ইরান সরকার।

পেজেশকিয়ানের এই বক্তব্যে ইঙ্গিত মিলছে, সামরিক সংঘাতের পাশাপাশি অর্থনৈতিক চাপকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে তেহরান।