...|...|...

খেলা

ক্যানসারে আক্রান্ত বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, রাত ১১:২৩
Shares
ক্যানসারে আক্রান্ত বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার ক্যানসারে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য ইংল্যান্ডে ফিরে যাওয়ার পর তার এই অসুস্থতার খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। বাফুফে কোচের দ্রুত সুস্থতা কামনা করে তার চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থার দিকে নজর রাখছে।

গত মাসের শেষ দিকে স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে ইংল্যান্ডে যান বাটলার। তাবিথ আউয়াল বলেন, ‘পিটার বাটলার ক্যানসারে আক্রান্ত হয়েছেন। আমরা তার দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করি।’ তবে তিনি কবে নাগাদ দলের দায়িত্বে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

কোচের অনুপস্থিতিতে বর্তমানে দলের অনুশীলন ও সার্বিক কার্যক্রম পরিচালনা করছেন সহকারী কোচ আবুল হোসেন ও লিনা চাকমা। দূর থেকে হোয়াটসঅ্যাপে বাটলারের পাঠানো নির্দেশনা অনুসারেই কাজ চালাচ্ছেন তারা।

আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। এই ম্যাচ সামনে রেখে বর্তমানে চট্টগ্রামে নিবিড় অনুশীলন চলছে। আগামী ১৬ নভেম্বর দলটির ঢাকায় ফেরার কথা রয়েছে। এরপর ১৭ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল উপভোগ করার পর ১৯ নভেম্বর থেকে আবার নিয়মিত অনুশীলন শুরু করার পরিকল্পনা রয়েছে দলটির।