...|...|...

বিশ্ব

কুয়েতে মার্কিন কমান্ডারের বাসভবনে আইআরজিসির হামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৩৪ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:০৬
Shares
কুয়েতে মার্কিন কমান্ডারের বাসভবনে আইআরজিসির হামলা

কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। হামলায় ঘাঁটির কমান্ডারের আবাসিক এলাকা ও কমান্ড পোস্ট লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার ভোরে কুয়েতের আলী আল-সালেম ঘাঁটিতে এ হামলা চালানো হয়। আইআরজিসি জানায়, ইরানের বৃহত্তর সামরিক অভিযানের অংশ হিসেবে হামলাটি পরিচালিত হয়েছে।

আইআরজিসি আরও দাবি করেছে, এ হামলার মাধ্যমে ওই অঞ্চলে মার্কিন বাহিনীর গতিবিধি সম্পর্কে তাদের কাছে পূর্ণাঙ্গ গোয়েন্দা তথ্য থাকার বিষয়টি প্রকাশ পেয়েছে।

তবে কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটির কমান্ডার হামলার সময় কোথায় ছিলেন বা তিনি কোনোভাবে হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এ হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা কুয়েতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।