...|...|...

বিনোদন

কলকাতা যতবার ডাকবে ততবার আসব: আরিফিন শুভ

কলকাতা যতবার ডাকবে ততবার আসব: আরিফিন শুভ

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৫:১৬ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, সকাল ৯:২৯
Shares
কলকাতা যতবার ডাকবে ততবার আসব: আরিফিন শুভ

আন্তর্জাতিক অঙ্গনে এবার নিজের মুন্সিয়ানা দেখাতে যাচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ।  মুক্তি পাচ্ছে তার ওয়েব সিরিজ ‘জাজ সিটি’।  ইতোমধ্যে বহুল প্রতীক্ষিত ভারতীয় এই সিরিজটির মুক্তির তারিখও জানিয়ে দেওয়া হয়েছে; এখন চলছে প্রচারণার কাজ।

সদ্যই কলকাতায় পাড়ি জমিয়েছেন আরিফিন শুভ।  বর্তমানে সেখানেই অবস্থান করছেন নায়ক।  ‘জ্যাজ সিটি’র প্রচারণা উপলক্ষেই তার এই সফর।  সেখানে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের এক বিশেষ সাক্ষাৎকারে নিজের কাজ, সহশিল্পী এবং ক্যারিয়ার ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা।

শুভ তার নতুন সিরিজ ‘জ্যাজ সিটি’ সম্পর্কে বলেন, কোনো জটিল বা ভারি বিষয়কে বিনোদনের মোড়কে উপস্থাপন করা বেশ কঠিন কাজ।  পরিচালক সৌমিক সেন এই সিরিজে কৌতুক, ব্যঙ্গ ও বুদ্ধিদীপ্ত সংলাপের মাধ্যমে সেই কঠিন কাজটিই সহজ করে তুলেছেন। 

সিরিজে নিজের চরিত্র ‘জিমি রায়’ সম্পর্কে তিনি জানান, এটি একটি ভারতীয় চরিত্র এবং কাজের প্রয়োজনে তাকে একাধিক ভাষায় সংলাপ বলতে হয়েছে।  অডিশন প্রসঙ্গে শুভ বললেন, সবার আগে নিজেকে বিশ্ববাসী বলতে ভালোবাসি।  আমার মনে হয়, কোনো কাজের ক্ষেত্রেই আমি কোন দেশের বা ভৌগোলিক কারণ জড়িত থাকে না। 

সহশিল্পী সৌরসেনী মৈত্রের সাথে কাজের অভিজ্ঞতা নিয়ে শুভ জানান, তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে।  এর আগেও তারা একসাথে কাজ করেছেন, তবে এবার দীর্ঘ সময় শুটিং করার সুযোগ পাওয়ায় সেই বোঝাপড়া আরও দৃঢ় হয়েছে।

দুই বাংলায় আগামী দিনের কাজ নিয়ে সরাসরি কিছু না বললেও শুভ কলকাতার প্রতি তার বিশেষ টানের কথা জানান।  স্পষ্টভাবে বলেন, কলকাতা যদি আবার ডাকে, কাজ করব। কলকাতা আমায় যতবার ডাকবে, ততবার আসব।

এদিকে, সদ্য ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে আরিফিন শুভকে বেশ স্টাইলিশ ও আধুনিক লুকে দেখা গেছে।  গাঢ় সবুজ রঙের স্যাটিন স্যুট এবং চোখে সানগ্লাস পরে ‘জাজ সিটি’র প্রচার অনুষ্ঠানে উপস্থিত হন তিনি।

এ সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘জ্যাজ সিটি’ নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন; সিরিজের পরিচালক, প্রযোজক এবং অন্যান্য কলাকুশলীদের সাথে দেখা হওয়াটা তার কাছে একটি পুনর্মিলনীর মতো মনে হয়েছে বলে প্রকাশ করেন।