...|...|...

সারাদেশ

কমলনগর-রায়পুরে মেঘনা নদীতে অভিযান, ৭ জেলের কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, রাত ৩:১৯
Shares
কমলনগর-রায়পুরে মেঘনা নদীতে অভিযান, ৭ জেলের কারাদণ্ড

আটক জেলেরা। ছবি: টাইমস টুডে

লক্ষ্মীপুরের কমলনগর ও রায়পুরে মেঘনা নদীতে যৌথ মৎস্য অভিযানে ১১টি মাছ ধরার ট্রলার থেকে ২ লাখ ৪০ হাজার মিটার জাল ও প্রায় ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় আটক সাতজনকে আট দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মাতাব্বর হাট থেকে মতিরহাট পর্যন্ত মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কমলনগরের সহকারী কমিশনার (ভূমি), কমলনগর ও রায়পুরের সিনিয়র মৎস্য কর্মকর্তাসহ কোস্ট গার্ড এবং কমলনগর ও রায়পুর থানা-পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে ১১টি মাছ ধরার ট্রলার থেকে অবৈধ জাল জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের আটক করা হয়। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী সাতজনকে আট দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে জব্দ করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় দান করা হয়।

নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং ইলিশের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মিলিত উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।