...|...|...

বিশ্ব

এবার ‘ফাদার অব অল বমস’ উন্মোচনের ঘোষণা ইরানের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, সকাল ১০:৫১
Shares
এবার ‘ফাদার অব অল বমস’ উন্মোচনের ঘোষণা ইরানের

ছবি: সংগৃহীত

‘মাদার অব অল বমস’ বা সব বোমার মায়ের জবাবে এবার ‘ফাদার অব অল বমস’ বা সকল বোমার জনকের মতো একটি নতুন বিধ্বংসী অস্ত্র উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো হামলার হুমকির বিপরীতে এই নতুন অস্ত্রের ঘোষণা দিল তেহরান।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’-র প্রতিবেদন অনুযায়ী, বুধবার আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি ইরানের ‘ইয়ং জার্নালিস্টস ক্লাব’ সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে, তারা নতুন এই অস্ত্রটি প্রকাশ্যে আনার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন।

তিনি বলেন, আমরা ‘সকল বোমার জনক’ উন্মোচনের প্রস্তুতির পর্যায়ে রয়েছি। শত্রুর জন্য এটি সম্পূর্ণ নতুন একটি বিষয়। তবে ওই অস্ত্রের কার্যকারিতা বা প্রযুক্তিগত বিশদ বিবরণ সম্পর্কে তিনি আর কোনো বিস্তারিত তথ্য জানাননি।

এর আগে, ওয়াশিংটন যদি নির্দেশ দেয়, তবে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন বাহিনী ‘ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট’—যা ‘মাদার অব অল বমস’ নামে পরিচিত—ব্যবহারের পরিকল্পনা চূড়ান্ত করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। ঠিক তার পরপরই আইআরজিসির পক্ষ থেকে এই চাঞ্চল্যকর ঘোষণা এল।