...|...|...

বিশ্ব

বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড পতন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, সকাল ১১:২৩
Shares
বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড পতন

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতির উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার দীর্ঘ সময় ধরে উচ্চ পর্যায়ে বজায় রাখার সম্ভাবনা জোরালো হওয়ায় একদিনে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমে গেছে। আগামী সপ্তাহে মার্কিন মুদ্রানীতি সংক্রান্ত বৈঠকের ফলাফলের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স-এর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৯টা ৩৩ মিনিট পর্যন্ত স্পট গোল্ড স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,০৯৪ ডলার ৯০ সেন্টে নেমে এসেছে, যা গত ১৪ অক্টোবরের পর থেকে সর্বনিম্নের রেকর্ড। এছাড়া ডিসেম্বরের সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার্স মূল্য শূন্য দশমিক ৯ শতাংশ কমে ৪,১১১ ডলার ৪০ সেন্টে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষক ও আন্ডারহিলের সিনিয়র মার্কেট অ্যানালিস্ট কেলভিন ওং বলেন, তেলের দাম যদি এভাবে বাড়তেই থাকে, তবে মূল্যস্ফীতির প্রত্যাশাও বৃদ্ধি পাবে। এর ফলে দীর্ঘ মেয়াদে সুদের হার আরও বাড়ার সম্ভাবনা জোরালো হবে, যা স্বর্ণের বাজারের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও পতন লক্ষ্য করা গেছে। এর মধ্যে স্পট সিলভার বা রৌপ্যের দাম ২ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫৬ ডলার ৪৪ সেন্ট, প্লাটিনাম ২ দশমিক ১ শতাংশ কমে ১,৫৯৪ ডলার ২৫ সেন্ট এবং প্যালাডিয়াম ২ দশমিক ৬ শতাংশ কমে ১,০৫৯ ডলার ০৫ সেন্টে নেমে এসেছে।