...|...|...

বিশ্ব

ইয়েমেনের মোখায় সৌদির বিমান হামলা, নিহত ৬

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৫১
Shares
ইয়েমেনের মোখায় সৌদির বিমান হামলা, নিহত ৬

ছবি: সংগৃহীত

ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখায় হুথিদের লক্ষ্য করে বিমান হামলায় চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এদে  অন্তত ছয়জন নিহত ও আরও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে হুথি-ঘনিষ্ঠ বার্তা সংস্থা ‘সাবা’।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে সাবা জানায়, হামলায় নিহত ছয়জনই বেসামরিক নাগরিক। তাঁদের মধ্যে দুজন শিশু ও একজন নারী রয়েছেন। আহত আটজনের মধ্যে একটি শিশু ও একজন নারী রয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে গৃহযুদ্ধে লিপ্ত হুথিরা। অন্যদিকে সৌদি আরব ওই সরকারকে সমর্থন দিয়ে আসছে। দেশটিতে হুথিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট দীর্ঘদিন ধরে সামরিক অভিযান চালিয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে হুথিরা সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং লোহিত সাগর উপকূলের বিভিন্ন জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে।