...|...|...

বিশ্ব

হুথিদের সহায়তা বন্ধে ইরানকে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের আহ্বান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪০
Shares
হুথিদের সহায়তা বন্ধে ইরানকে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের আহ্বান

ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বাহিনীকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন জি-৭ জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। তাঁদের মতে, হুথিদের এ ধরনের সহায়তা উত্তেজনা বাড়িয়ে এমন এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলছে।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে আয়োজিত এক বৈঠক শেষে প্রকাশিত বিবৃতিতে ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা ইয়েমেন ও সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে মন্ত্রীরা বলেন, হুথিদের অবিলম্বে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করতে হবে। একই সঙ্গে বেসামরিক নৌযানকে লক্ষ্য করে হুমকি ও হামলা বন্ধ করে সদিচ্ছার সঙ্গে রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসার আহ্বানও জানানো হয়।

জি-৭ হলো বিশ্বের প্রধান শিল্পোন্নত গণতান্ত্রিক দেশগুলোর একটি অনানুষ্ঠানিক জোট। বৈশ্বিক নীতি, অর্থনৈতিক নিরাপত্তা ও আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে জোটের সদস্যরা নিয়মিত বৈঠকে মিলিত হন।