...|...|...

বিশ্ব

ইসরায়েলে জরুরি সতর্কতা জারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, সকাল ১০:৪৯
Shares
ইসরায়েলে জরুরি সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের দুটি এলাকায় ‘শত্রুপক্ষের উড়োজাহাজ’ অনুপ্রবেশের আশঙ্কায় জরুরি সতর্কসংকেত জারি করেছে দেশটির সামরিক বাহিনী।

রবিবার (৮ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে জারিত ও শোমেরা এলাকায় শত্রুপক্ষের উড়োজাহাজ অনুপ্রবেশের আশঙ্কায় সতর্কতামূলক অ্যালার্ট চালু করা হয়েছে।

তবে অনুপ্রবেশের আশঙ্কা তৈরি করা উড়োজাহাজটি কী ধরনের, সেটি কোথা থেকে এসেছে কিংবা কারা এটি পরিচালনা করছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েলি বাহিনী।

এ ঘটনায় কোনো হামলা, হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্যও এখন পর্যন্ত পাওয়া যায়নি।